শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন দুই পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন দুই পাকিস্তানি অভিনেত্রী
ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন দুই পাকিস্তানি অভিনেত্রী

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির।

মাহিরা পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি লেখেন, ‘একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন ভালো বোধ জাগ্রত হয়। আমিন।’

অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।’  দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন। অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমণের কথা বলছেন, কেউ আবার বলছেন, যুদ্ধ নয়। শান্তি চায় সাধারণ মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: