শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বড় কিছু ঘটতে যাচ্ছে’— যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বড় কিছু ঘটতে যাচ্ছে’— যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিলেন শাকিব খান
‘বড় কিছু ঘটতে যাচ্ছে’— যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিলেন শাকিব খান

চলতি বছরের দুই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার সাফল্যের পর এখন ছুটির মেজাজে আছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল— হয়তো নতুন কোনো প্রোজেক্ট, এমনকি হলিউডের সিনেমার কাজ নিয়েই উড়াল দিয়েছেন এই তারকা।

তবে সফরের শুরুতে সিনেমা নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। বরং শাকিবকে দেখা গেছে প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, তারা একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। এতে শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় ওঠে।

কিন্তু শাকিবের যুক্তরাষ্ট্র যাত্রা যে শুধু ঘোরাঘুরি বা ছুটি কাটানোর জন্য নয়, তা স্পষ্ট হয়েছে তার সাম্প্রতিক এক বার্তায়। শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে শাকিব লিখেছেন,
“বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।”

তিনি আরও যোগ করেন, “খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকবে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।”

তার এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে— শিগগিরই হয়তো নতুন ও বিশেষ কোনো প্রোজেক্ট ঘোষণা করতে যাচ্ছেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে দেশে ফিরবেন শাকিব খান। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত নতুন একটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার, যা মুক্তি পেতে পারে ডিসেম্বরে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: