শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডালাস উৎসবে মোশাররফ-জুঁই দম্পতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত’ নির্বাচিত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডালাস উৎসবে মোশাররফ-জুঁই দম্পতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত’ নির্বাচিত
ডালাস উৎসবে মোশাররফ-জুঁই দম্পতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত’ নির্বাচিত

 যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’। এবারের আসরে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত – দ্যা সার্কেল’ পেয়েছে বিশেষ সম্মান।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহামুদুল হাসান টিপু। ২৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তার সহধর্মিণী রোবেনা রেজা জুঁই। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় কাজ করেছেন থিউফেলাস স্কট।

অভিনেত্রী জুঁই জানিয়েছেন, “বাংলাদেশের উপকূলবর্তী এলাকার এক নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং বৃত্ত ভেঙে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা—এই বিষয়গুলো কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আবর্ত’।”

ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে ২ আগস্ট (শুক্রবার) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর বিশ্বের ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যার একটি হলো বাংলাদেশের ‘আবর্ত’। একই প্রদর্শনী সেশনে দেখানো হবে ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’।

চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে বাংলাদেশের এক নির্জন সমুদ্র সৈকতের পাশে ছোট্ট একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে—যা মূলত পর্যটননির্ভর অঞ্চলের বাস্তবতা এবং নারীর লড়াইকে পর্দায় তুলে ধরেছে।
 

ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: