শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক রহস্যময়ী নারীকে ঘিরে চর্চার কেন্দ্রে বাদশা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় পপ সংগীতের জনপ্রিয় র‍্যাপার বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনা যেন থামছেই না। একদিকে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার গোপন বিয়ের গুঞ্জনে সরগরম বিনোদন অঙ্গন, অন্যদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ‘রহস্যময়ী’ নারীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই গায়ক।

সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সবুজ মাঠের মাঝে ওই নারীর হাত শক্ত করে ধরে পোজ দিয়েছেন বাদশা। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ক্যামেরার দিকে পিঠ করে থাকায় সেই নারীর মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে বাদশা রহস্য ধরে রেখে লিখেছেন, ‘মহাবিশ্বের মানুষকে আপনার জীবনে নিয়ে আসার এক অদ্ভুত উপায় রয়েছে।’

বাদশার এই পোস্টের কয়েক মিনিটের মধ্যেই মন্তব্য ঘরে রীতিমতো ঝড় তুলেছেন অনুরাগীরা। অনেকেই অনুমান করছেন, ছবির এই রহস্যময়ী নারী আর কেউ নন, বরং পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘদিন ধরেই হানিয়া এবং বাদশার ডেটিং ও বিশেষ বন্ধুত্ব নিয়ে দুই দেশের মিডিয়াতেই জোর চর্চা চলছে।

আরও পড়ুন

অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবনের অজানা গল্প

মন্তব্য ঘরে এক অনুরাগী লিখেছেন, ‘ওটা কি হানিয়া আমির?’, অন্যজন লিখেছেন, ‘দেখে তো হানিয়া বলেই মনে হচ্ছে।’ তবে অনেকে আবার ভিন্ন সুর গেয়ে প্রশ্ন তুলেছেন, এটি আসলে কোনো নতুন মিউজিক ভিডিওর কোলাবরেশন বা প্রচারের অংশ কি না।

প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের প্রায় ছয় বছর পর বাদশা নাকি পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে নতুন করে গাঁটছড়া বেঁধেছেন এমনটাই শোনা যাচ্ছিল। জল্পনা আরও জোরালো হয় যখন ইশা রিখির মা, পুনম রিখি নিজের ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের রীতিনীতির কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে প্রথাগত বিয়ের পোশাকে বাদশা এবং ইশাকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করতে দেখা যায়।

ভোরের আকাশ/জেআ

বলিউড সংগীতবাদশার‍্যাপার বাদশা

শেয়ার করুন: