শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নামাজ কায়েমের আহ্বান জানালেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নামাজ কায়েমের আহ্বান জানালেন মিশা সওদাগর
নামাজ কায়েমের আহ্বান জানালেন মিশা সওদাগর

ঢালিউডের খলনায়ক মিশা সওদাগর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নামাজ কায়েমের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সুস্থ বা অসুস্থ, যে অবস্থাতেই থাকুন না কেন, নামাজ পড়া অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিশা সওদাগর। সেখানেই গত বৃহস্পতিবার (১৫ মে) তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানা গেছে, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। তখন তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় সেরে উঠলেও সম্প্রতি পুরনো সেই জায়গায় আবারও ব্যথা অনুভব করেন, যার ফলে চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করাতে হয়।

অস্ত্রোপচারের পর আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এই অভিনেতা। তবে তিনি সুস্থ হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তার সহকর্মী ও ভক্তরা।

তিন দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে মিশা সওদাগর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। প্রায় সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি গড়েছেন এক অনবদ্য রেকর্ড। তার অভিনীত খল চরিত্রগুলো যতটা শক্তিশালী, বাস্তব জীবনে ততটাই নম্র ও বিনয়ী একজন মানুষ তিনি—এটাই বারবার বলেছেন তার সহকর্মীরা।

মিশার ধর্মীয় বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে তাকে শুভকামনা জানিয়েছেন এবং নামাজের গুরুত্বের সঙ্গে একমত পোষণ করেছেন।

চলচ্চিত্রে তার ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আর এ সময় তারা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অব্যাহত রেখেছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: