শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইনি বিপাকে অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং আলোচনায় থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। দেশ জুড়ে আয়োজন হয় অরিজিতের নানা কনসার্ট। ফ্যানেদের মধ্যেও চরম উত্তেজনা দেখা যায়। ফের শিরোনামে শিল্পী। তবে এবার কোনও গান বা কনসার্ট নয়। গায়কের বিরুদ্ধে উঠল অভিযোগ। এমনকী অরিজিৎ ও নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। ঠিক কী ঘটেছে?  

টালিউড ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যেকোনো ধাঁচের গান কণ্ঠে তুলে রীতিমত সাড়া ফেলেন শ্রোতাহৃদয়ে।
কিন্তু এবার এক উত্তেজনাকে কেন্দ্র করে অভিযুক্ত হলেন এ তারকা। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে বিপত্তি বেধেছে। গায়ক ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহা

সংবাদমাধ্যমের খবর, গত কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিং করছেন অরিজিৎ সিং। গত ১৩ আগস্ট সেই সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল তালতোড় এলাকায়। শুটিংয়ের জন্য একটি বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়। ফলে স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা জানিয়েছেন, কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তা অবরুদ্ধ থাকার কারণে থামতে বলা হয় তাকে। তার ভাষ্যমতে―নিরাপত্তারক্ষীরা আমাকে বলেছিল, পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি অপেক্ষা করার পরও তারা আবার বলে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু আমার জরুরি কাজ ছিল। এ জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করি আমি।

কমলাকান্ত লাহার অভিযোগ, ওই সময় দেহরক্ষীরা আমাকে যেতে বাধা দেয় এবং এতে আমার হাতে চোট লাগে। এমনকি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয় আমাকে। ঘটনাচক্রে একটি স্বর্ণের আংটিও হারিয়ে যায়। আমি নিজে একজন শিল্পী। আরেকজন শিল্পীর কাছ থেকে এ ধরনের আচরণ কখনো প্রত্যাশা করিনি। এ ঘটনার পর কমলাকান্ত লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে গায়ক অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ঘটনায় এখনো গায়ক বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/তা.কা

আইনি বিপাকেঅরিজিৎ সিং

শেয়ার করুন: