শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন ব্যান্ডশিল্পীদের কাছে আইয়ুব বাচ্চু ছিলেন কোচ ও মেন্টর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিনি গাইতেন, গিটার বাজাতেন, গান লিখতেন, সুর করতেন। তাঁর কণ্ঠ ও গিটারের মেলোডিতে বদলে গিয়েছিল বাংলাদেশের ব্যান্ড সংগীতের অনেকটা পথ। নন্দিত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাই আবারও ফিরে আসে তাঁর গান, স্মৃতি ও অবদানের কথা। তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও সংগীতচর্চা এখনো অনুপ্রেরণা জোগায় নতুন প্রজন্মের শিল্পীদের।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তাঁর সঙ্গে কাজের স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংগীতে তাঁর প্রভাব নিয়ে কথা বলেছেন পরবর্তী প্রজন্মের কয়েকজন ব্যান্ড শিল্পী।

‘শিরোনামহীন’-এর ভোকাল শেখ ইশতিয়াক জানান, সংগীত শেখার একেবারে শুরুর দিক থেকেই আইয়ুব বাচ্চুর গান তাদের কাছে ছিল শিক্ষার মতো। স্কুলজীবনে তাঁর ব্যান্ডের প্রথম অনুশীলন করা গানগুলোর একটি ছিল এলআরবির গান। পরবর্তী সময়ে সংগীতের আরও উন্নত পর্যায়েও আইয়ুব বাচ্চুর গান থেকে শেখার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।

শেখ ইশতিয়াকের মতে, আইয়ুব বাচ্চুর সংগীত বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাওয়ার নয়। তাঁর গান নতুন প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখা জরুরি। ‘শিরোনামহীন’ বিভিন্ন সময়ে তাঁর গান পরিবেশন করেছে বলেও জানান তিনি। বিশেষ করে ‘এখন অনেক রাত’ গানটির সঙ্গে ব্যান্ডটির সংগীতধারার মিল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে কনসার্টে কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ সেগমেন্ট রাখার পরিকল্পনার কথাও জানান।

‘মেকানিক্স’ ব্যান্ডের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিবের কাছে আইয়ুব বাচ্চু ছিলেন একই সঙ্গে অনুপ্রেরণা, কোচ ও মেন্টর। ছোটবেলা থেকেই তাঁর গান শুনে বড় হয়েছেন ত্রিদিব। পরবর্তী সময়ে সংগীতচর্চা শুরু করলে আইয়ুব বাচ্চু নতুন ব্যান্ডগুলোর খোঁজ রাখতেন ও তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন।

ত্রিদিব জানান, নতুন ব্যান্ডের সদস্যদের গান, গিটার, ড্রামসসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে উৎসাহিত করতেন আইয়ুব বাচ্চু। মেকানিক্সের গিটারিস্ট জেহীন আহমেদের মৃত্যুর পরও বাচ্চু ভাই তাকে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন। তাঁর সেই কথাগুলো এখনো মনে রেখেছেন ত্রিদিব।

তাঁর মতে, আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পী নন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের একজন পথপ্রদর্শক। তাঁর গান নিয়ে নিয়মিত চর্চা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

‘ওয়ারফেজ’-এর ভোকাল পলাশ নূরের সঙ্গেও আইয়ুব বাচ্চুর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁর উপস্থাপনায় যমুনা টিভির একটি সংগীত অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর জীবনের শেষ দিকের একটি টিভি শো অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে বাচ্চু নিজে গিটার বাজিয়ে পলাশ নূরকে ‘সেই তুমি’ গানটি গাইতে বলেছিলেন।

পলাশ নূর জানান, অনুষ্ঠান শেষে জন্মদিন উপলক্ষে নিয়ে যাওয়া কেকও প্রথমে তাঁর মুখে তুলে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। পাশাপাশি সংগীতে নিজের মতো করে এগিয়ে যাওয়ার জন্য তাকে উৎসাহ দেন তিনি। সিনিয়র এই শিল্পীর সেই কথাগুলো আজও তাঁর কাছে বড় অনুপ্রেরণা।

পলাশের ভাষায়, বাংলাদেশের ব্যান্ড সংগীতের সঙ্গে আইয়ুব বাচ্চুকে আলাদা করা যায় না। তাঁর গিটার বাজানোর ধরন ও গান বাংলা সংগীতের ইতিহাসে দীর্ঘদিন বেঁচে থাকবে। নতুন শিল্পীদেরও তিনি সবসময় নিজেদের দক্ষতার জায়গায় মনোযোগী হওয়ার পরামর্শ দিতেন।

‘আভাস’ ব্যান্ডের তানযীর তুহীনও আইয়ুব বাচ্চুর কাছ থেকে পাওয়া উৎসাহ ও পরামর্শের কথা স্মরণ করেন। বিভিন্ন কনসার্ট, অনুষ্ঠান ও স্টুডিওতে তাদের দেখা হতো। নতুন শিল্পী হিসেবে কীভাবে স্টেজে আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করতে হয়, সে বিষয়েও বাচ্চু ভাই পরামর্শ দিতেন বলে জানান তিনি।

তানযীর তুহীনের মতে, বাংলাদেশের অসংখ্য ব্যান্ড শিল্পীর ওপর আইয়ুব বাচ্চুর গভীর প্রভাব রয়েছে। তাঁর সবচেয়ে বড় শিক্ষা ছিল ডেডিকেশন বা একনিষ্ঠতা। প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতে নিজেদের জায়গা তৈরি করা আইয়ুব বাচ্চু ও তাঁর প্রজন্মের শিল্পীদের সংগ্রাম নতুনদের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে।

আরও পড়ুন

মুস্তফা জাহিদের কণ্ঠে নতুন ‘তেরা মেরা রিশতা ২.০’

শিল্পীদের কথায়, আইয়ুব বাচ্চু আজ শারীরিকভাবে নেই, কিন্তু তাঁর গান, গিটার ও সংগীতভাবনা এখনো জীবন্ত। নতুন প্রজন্মের শিল্পীরা তাঁর গান চর্চা করলে ও তাঁর সংগীতদর্শন থেকে শিক্ষা নিলে বাংলাদেশের ব্যান্ড সংগীত আরও সমৃদ্ধ হবে।

জন্মদিনে তাই আইয়ুব বাচ্চুকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় হতে পারে তাঁর গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, নিয়মিত চর্চা করা ও তাঁর সংগীতের উত্তরাধিকারকে সামনে এগিয়ে নেওয়া।

ভোরের আকাশ/জেআ

ব্যান্ডসংগীতআইয়ুব বাচ্চুজন্মদিন

শেয়ার করুন: