শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খরচ মেটাতে বাড়ি বিক্রি করছেন উইল স্মিথ

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অস্কারের মঞ্চে চমকে দেয়া সেই ঘটনা এখনো তাড়া করে বেড়াচ্ছে হলিউড তারকা উইল স্মিথকে। ২০২২ সালের মার্চে ক্রিস রককে চড় মারার পর থেকে শুধু ক্যারিয়ার নয়, অর্থনৈতিক অবস্থাতেও নেমে এসেছে বড় ধাক্কা। সর্বশেষ খবর, দৈনন্দিন বিল মেটাতে এখন সম্পত্তি বিক্রি করতে হচ্ছে তাকে।

ইয়নের প্রতিবেদনে বলা হয়, উইল স্মিথ এবং তার স্ত্রী অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ সম্প্রতি বেশ কিছু সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। 

জানা গেছে, স্মিথ ৫ বেডরুমের একটি মেরিল্যান্ডের বাড়ি মাত্র ৭ লাখ ৯৫ হাজার ডলারে বিক্রি করেছেন।

এ ছাড়া বছর শুরুর দিকে ২ মিলিয়ন ডলারে উডল্যান্ড হিলসের আরও একটি বাড়িও বিক্রির তালিকায় রেখেছিলেন। বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে গিয়ে বিশাল অঙ্কের মাসিক খরচ সামলানো এখন স্মিথ দম্পতির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা খুব বেশিদিন আর এই জীবন চালিয়ে যেতে পারবেন না। অন্যদিকে, উইল ও জাডার দাম্পত্য জীবনও খুব একটা মসৃণ নয়। তারা বর্তমানে আলাদা বাড়িতে থাকেন এবং উভয় বাড়ির খরচই উইলকেই বহন করতে হচ্ছে। তাদের সম্পর্কে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

অস্কারের সেই ‘চড় কাণ্ডে’ এক দশকের জন্য অ্যাকাডেমি অনুষ্ঠান থেকে নিষিদ্ধ হন উইল স্মিথ। যদিও তার সর্বশেষ সিনেমা ‘ব্যাড বয়েস: রাইড ওর ডাই’ বিশ্বব্যাপী ৪০৪ মিলিয়ন ডলার আয় করেছিল, তবুও সেটি তার আর্থিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি।

ভোরের আকাশ/এসএইচ

উইল স্মিথ

শেয়ার করুন: