শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদ ইত্যাদিতে দর্শকের মুখোমুখি মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। বিশেষ করে ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে ব্যাপক ও বর্ণিল আয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হবে না। সবচেয়ে বড় কথা, ইত্যাদি যেমন দুই যুগ আগের দর্শকদের কাছেও প্রিয়, তেমনি এই প্রজন্মের ডিজিটাল দর্শকদের কাছেও সমান প্রিয়।

নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবক্ষেত্রেই তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে ঈদ ইত্যাদিতে দর্শকপর্বের অতিথি হিসাবে। আর শক্তিমান এই অভিনেতা ইত্যাদিতে সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে।

ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে।

এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব।

এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

যিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা-অভিনেত্রী না হয়েও মোশাররফ করিমের সঙ্গে দর্শকদের তাৎক্ষণিক এই অভিনয় উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এবং মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। আশা করা যায়, উপস্থিত দর্শকদের কাছে উপভোগ্য এই পর্বটি বাড়ির দর্শকদেরও আনন্দ দেবে।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

ভোরের আকাশ/আ.র

ইত্যাদি

শেয়ার করুন: