শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এবার সেই গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।

টলিগঞ্জ ও টলিউডের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন নয়। এ রকম গুঞ্জন বিনোদন দুনিয়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায়। সম্প্রতি এমনই এক গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি শ্রীলেখা মিত্রের প্রেম ছিল! ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র।

তার কথায়, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শান্ত, নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন।

অভিনেত্রীর দাবি, ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে।তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।

ভোরের আকাশ/তা.কা

ফেরদৌসশ্রীলেখা মিত্র

শেয়ার করুন: