শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রযোজকের আর্থিক সংকটে মানবিক শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে প্রায় দুই দশক আগের একটি মানবিক ঘটনার কথা আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি প্রযোজক কেসি বোকাদিয়া সেই স্মৃতি শেয়ার করেছেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ প্রায় ৯৫ লাখ রুপি পারিশ্রমিক নির্ধারণ করেছিলেন বলে জানান প্রযোজক। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, ফলে আর্থিক সংকটে পড়েন তিনি।

এই পরিস্থিতিতে বাকি পারিশ্রমিক দেওয়ার প্রসঙ্গ উঠলে ভিন্ন সিদ্ধান্ত নেন শাহরুখ। প্রযোজকের অবস্থা বিবেচনায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ওই অর্থ তিনি নেবেন না। তার মতে, এই অর্থ তিনি অন্য কাজ থেকেও উপার্জন করতে পারবেন; কিন্তু প্রযোজককে তা দিতে গেলে হয়তো নিজের সম্পদ বিক্রি করতে হতে পারে—যা তিনি চাননি।

প্রযোজক একাধিকবার পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করেননি শাহরুখ। তার এই সিদ্ধান্ত তখনই ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেয় এবং আজও উদারতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তারকাবহুল এই সিনেমা মুক্তির আগে বেশ আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

পরবর্তীতে ছবির ব্যর্থতার কারণ খুঁজতে বিভিন্ন বিশ্লেষণ করা হলেও নির্দিষ্ট কোনো কারণ চিহ্নিত করা যায়নি। তবে প্রযোজকের পাশে দাঁড়িয়ে পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছিলেন শাহরুখ খান।

ভোরের আকাশ/সু.পা

বলিউড সুপারস্টার শাহরুখ

শেয়ার করুন: