শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবন যুদ্ধে দিনশেষে প্রতিটি মানুষই একা : অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অমিতাভ বচ্চন, ছবি: সংগৃহীত
অমিতাভ বচ্চন, ছবি: সংগৃহীত

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি নিজের গভীর জীবনবোধ ও চিন্তাশীল লেখনীর মাধ্যমে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত সক্রিয় এই মেগাস্টার সম্প্রতি জীবনের এক কঠিন ও অনিবার্য সত্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন।

বিগ বি মনে করেন, জীবনের পথচলায় পরিস্থিতি যেমনই হোক না কেন, চূড়ান্ত লড়াইয়ের ময়দানে প্রতিটি মানুষ আসলে একা। নিজের ব্লগে তিনি লিখেছেন, জীবনের প্রতিটি মোড় কিংবা সংগ্রামের মুহূর্তে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাকী লড়াই করতে হয়। তবে এই একাকীত্বকে তিনি কখনোই নেতিবাচক দৃষ্টিতে দেখেননি; বরং একে আত্মমর্যাদা ও অভ্যন্তরীণ শক্তির উৎস হিসেবে তুলে ধরেছেন।

নিজের বক্তব্যের গুরুত্ব বোঝাতে তিনি ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটস-এর একটি বিখ্যাত উক্তিও অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। অমিতাভের মতে, প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ও উপদেশ অবশ্যই পথ চলতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তিনি লিখেছেন, “আপনি যা অনুভব করেন, যে অভিজ্ঞতা অর্জন করেন কিংবা যা কিছু সহ্য বা উপভোগ করেন—সবই আপনার নিজস্ব। আপনিই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা।”

তিনি আরও মনে করেন, নিজের অস্তিত্ব ও অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখাই জীবনের সবচেয়ে বড় শক্তি। ৮০ বছর পেরিয়ে যাওয়া এই মেগাস্টারের বিশ্বাস, প্রতিটি মানুষের ভেতরেই এমন এক শক্তি থাকে যা সাধারণভাবে মাপা যায় না। এই অভ্যন্তরীণ শক্তিকে তিনি সবচেয়ে বড় অস্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, “এই শক্তিকে নিজের ভেতরে সযত্নে লালন করুন এবং যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই একে কাজে লাগান। এটিই আপনার জীবনের সেরা রক্ষাকর্তা হিসেবে কাজ করবে।”

অমিতাভ বচ্চনের এই জীবনমুখী দর্শন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর এই কথাগুলো জীবনের কঠিন সময়ে আত্মবিশ্বাস ফিরে পেতে এবং নতুন করে এগিয়ে যেতে অনুপ্রেরণার কাজ করবে।

ভোরের আকাশ/সু.পা

কিংবদন্তি অমিতাভ বচ্চন

শেয়ার করুন: