শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওটিটিতে ফিরছেন অপূর্ব, পেশা বদলে এবার সাংবাদিক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর আগে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা অপূর্বকে।জিয়াউল ফারুক অপূর্বকে  শিহাব শাহীনের নির্মিত ‘গোলাম মামুন’ সিরিজে নাম ভূমিকায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও ওটিটিতে ফিরছেন এই অভিনেতা। তবে এবার তাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। নতুন সিরিজটির নাম ‘হেডলাইন’, যা নির্মাণ করেছেন সালেহ সোবহান অনীম।

২৫ জুন হইচইতে মুক্তি পাবে সিরিজটি। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে ট্রেলার। তাতে আঁচ করা যায়, সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা অনিয়ম ও দুর্নীতির নানা দিক উঠে আসবে এতে। সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনও থাকবে সমান্তরালে।

৮ পর্বের এ সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলমসহ অনেক।

‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে আছেন অপূর্ব। তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

আরও পড়ুন

সিআইডির নোটিশে আইনি ঝামেলায় সানি লিওন

সিরিজটির মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে প্রত্যাবর্তন করছেন আফসান আরা বিন্দু। তিনিও ভীষণ অপেক্ষায় আছেন সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার।

অন্যদিকে ইয়াশ রোহানের মন্তব্য এমন, ‘চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’

ভোরের আকাশ/জেআ

ওটিটিজিয়াউল ফারুক অপূর্বহেডলাইন

শেয়ার করুন: