শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপনে বিয়ে, ৭ দিন না যেতেই স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গোপনে বিয়ের খবর প্রকাশের এক সপ্তাহ না যেতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তিনি জানান, তার সংসার ভাঙার চেষ্টা চলছে।

নিজের স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে সুবাহ দাবি করেন, গত এক বছরে শোবিজ অঙ্গনের কথিত কয়েকজন মডেল ও নায়িকা তার দাম্পত্য জীবনে সমস্যা তৈরির চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে কেউ কেউ তার স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্কেও জড়িয়েছেন।

তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। বরং সংশ্লিষ্টদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

সুবাহর এমন পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের কেউ জানতে চেয়েছেন সেই কথিত নায়িকাদের পরিচয়, আবার কেউ প্রশ্ন তুলেছেন তার স্বামীর আচরণ নিয়েও।

আরও পড়ুন

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জানা গেছে, সুবাহর স্বামী হাসান যুক্তরাষ্ট্রপ্রবাসী। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় দেড় বছর আগে পারিবারিক আয়োজনে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাসানের সঙ্গে বিয়ে হয় সুবাহর। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন ‘বসন্ত বিকেল’খ্যাত এই নায়িকা।

শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, সুবাহর সঙ্গে সম্পর্কের জেরে হাসান তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।‘বসন্ত বিকেল’খ্যাত এই নায়িকা।

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রী

শেয়ার করুন: