শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিবের ‘তাণ্ডবে’ সঙ্গী জয়া আহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শাকিবের ‘তাণ্ডবে’ সঙ্গী জয়া আহসান
শাকিবের ‘তাণ্ডবে’ সঙ্গী জয়া আহসান

আসন্ন ঈদুল আজহায় আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। যেটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। তার এই ছবিতে এক যুগ পর আবারও তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।

এই সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে ‘তাণ্ডব’ টিম। সেটের বেশকিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে।

এবার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। জানা গেছে, সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি। শুধু জয়া নয়, সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফএস নাঈম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামে একটি সিনেমায় একত্রে দেখা গিয়েছিল শাকিব খান ও জয়া আহসানকে। এর পর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকা।

জয়া আহসান বলেন, তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করবার মতো।

‘তান্ডব’ ছবিতে জয়া আহসান অভিনয় করলেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে না এই তারকাকে। বরং শাকিবের নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এরই মধ্যে ‘তান্ডব’র শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির অভিনয়শিল্পীরা। এ ছবিতে কাজ করছে একঝাঁক তারকা। 

ভোরের আকাশ এসআই

শেয়ার করুন: