শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাকাশ ভ্রমণে পপতারকা কেটি পেরি

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মহাকাশ ভ্রমণে পপতারকা কেটি পেরি
মহাকাশ ভ্রমণে পপতারকা কেটি পেরি

মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিশিষ্ট মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশ রকেটে চড়ে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করবেন জনপ্রিয় এই তারকা। গত সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে উৎক্ষেপণ করা হয় নিউ শেপার্ড মহাকাশযানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ এবং সিবিএস উপস্থাপক গেইল কিং-ও অংশ নেবেন। এছাড়াও থাকবেন সাবেক নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন।

নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর প্রায় ১১ মিনিট অবস্থান করে মহাকাশে। এ সময় ওজনহীনতা অনুভব করেন ভ্রমণকারীরা। আবার ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করেন তারা। মহাকাশযানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এতে কোনো পাইলট নেই এবং ক্রুদের ম্যানুয়ালি এটি পরিচালনার দরকার হবে না।

এদিকে এনএস-৩১ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে। কেননা, ৬০ বছরেরও বেশি সময় আগে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম কেবল নারীদের নিয়ে মহাকাশ ভ্রমণে যাচ্ছে এনএস মহাকাশযানটি। 

এবারের মহাকাশ মিশনটি প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল ও গণিতসহ (স্টেম) গণমাধ্যমে নারীদের ধারাবাহিক ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে। আগামী প্রজন্মকে এসব প্ল্যাটফর্মে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে উৎসাহ প্রদানে পরিচালনা করা হচ্ছে মিশনটি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: