শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩৩ বছরের সাফল্যগাথা নিয়ে সুইডেনের মঞ্চে বালাম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংগীতাঙ্গনে ৩৩ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী বালাম। এ উপলক্ষে প্রথমবারের মতো সুইডেনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি। আগামী ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

‘বালামের সংগীতযাত্রার ৩৩ বছর উদযাপন’ শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পী তার দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। আয়োজকদের আশা, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হবে।

ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে যাওয়ার আগে ইতালির রোম ও ভেনিসেও সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বালাম। এরপর প্রথমবারের মতো স্টকহোমে প্রবাসী বাংলাদেশি দর্শকদের সামনে মঞ্চে উঠবেন তিনি।

সুইডেনে বালামের আগমনকে ঘিরে দেশটির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচারণা।

এ প্রসঙ্গে বালাম বলেন, ‘সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে, তাদের জন্য গান গাইতে পারব এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।’

বর্তমানে নতুন কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। সম্প্রতি ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দুটি দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন

পেনশন নিয়ে স্বস্তির খবর

অনুষ্ঠানটির আয়োজন করছে স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন সুইডেন। সংগঠনটির সভাপতি ও আয়োজক ইলিয়াস হোসাইন জানান, সুইডেনে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতেই এ উদ্যোগ। তিনি বলেন, বালামের মতো জনপ্রিয় শিল্পীকে প্রথমবার স্টকহোমে আনতে পেরে তারা আনন্দিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পাশাপাশি খাবার ও বিভিন্ন ব্যবসায়িক স্টলেরও আয়োজন থাকবে।

ভোরের আকাশ/জেআ

বাংলা গানবালাম

শেয়ার করুন: