শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিয়ের আগেই ‘অন্তঃসত্ত্বা’ নেহা ধুপিয়া! অবশেষে মুখ খুললেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া।  তার সঙ্গে  অভিনেতা অঙ্গদ বেদীর প্রেম, বিয়ে আর সন্তান নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।  ২০১৮ সালের ১০ মে তারা যখন হঠাৎ করে বিয়ে করেন, তখন থেকেই শুরু হয় নানা গুঞ্জন। 

সেই গুঞ্জন আরও তীব্র হয় যখন বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের প্রথম সন্তান মেহরের জন্ম হয়।  তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নেহা? এই বিতর্ক নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।  অবশেষে নেহা নিজেই ফাঁস করলেন সেই গোপন খবর। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া জানিয়েছেন, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন।  আর এই খবরটি প্রথম জেনেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সোহা আলি খান। 

নেহা বলেন, আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ওরাই (সোহা আলি খান ও কুণাল খেমু) প্রথম জানতে পারে।  আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম।  হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি।  পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়।  তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।

নেহা আরও জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি।  কিছুদিন হলো সম্পর্কে আমরা।  যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ।  বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।

তবে, এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা।  এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল।  আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হইচই ছিল।

ভোরের আকাশ/জাআ

নেহা ধুপিয়াঅন্তঃসত্ত্বা

শেয়ার করুন: