চলতি বছরেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আসছেন নতুন চমক নিয়ে। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এবার নিশ্চিত হলো—চলতি বছরেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘সোলজার’। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ বক্স অফিসে সফলতার মধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখান থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নতুন ছবির খবর জানান।
শাকিব খান বলেন, “অ্যাকশন ঘরানার ছবি তো অনেক করেছি। এবার একটু ভিন্নধর্মী গল্পের ওপর কাজ করছি। ‘সোলজার’ সিনেমাটি ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনা আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ আসবে আগামী ঈদুল ফিতরে।”
তিনি আরও জানান, কয়েকটি নতুন ছবির গল্প নিয়ে কাজ চলছে এবং শিগগিরই সেসব চূড়ান্ত ঘোষণা আসবে। দর্শকদের জন্য থাকবে একের পর এক ভিন্ন ঘরানার চমক।
ভোরের আকাশ/হ.র