শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজের সমালোচনা কীভাবে নেন, জানালেন আইশা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শোবিজে কাজের সুবিধা কিংবা চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী চরিত্র পরিবর্তন বা কাজ থেকে বাদ পড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারে যেমন কাজের সুযোগ আসে, তেমনি কোনো কোনো সময় কাজ হারানোর অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয় তারকাদের। তবে অভিনেত্রী আইশা খান বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার কাছে মনে হয় এটাও এক ধরনের শিক্ষা, সবসময় যে আমি ভালো রেজাল্ট করব এমন ব্যাপারটা তো এমন না। গ্রাফটা যখন উত্থান-পতন হয় দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকারই থাকতে এটা হেল্প করে।’

আরও পড়ুন

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

গ্ল্যামার জগতের পরিচিত মুখদের প্রতিনিয়তই নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। বিনোদন অঙ্গনের এই আবহকে কাজেরই অংশ হিসেবে মনে করেন এই অভিনেত্রী। তবে সব ধরনের মন্তব্যে কান না দিয়ে কেবল গঠনমূলক সমালোচনাগুলোকেই গুরুত্ব দেন তিনি।

এ প্রসঙ্গে আইশা খান বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যেই জায়গাটাতে আসলে কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’

আইশা খানের ভাষ্যে,‘যেটা আমি বুঝি, হ্যাঁ এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন, সেটাকে আমি সেরকমভাবেই টেককেয়ার করি।’

অভিনেত্রীঅভিনেত্রী আইশা খান

শেয়ার করুন: