শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমা-বিপ্লব সাহার কণ্ঠে ‘প্রেম লীলা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ হয়েছে  ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠে নতুন গান ‘প্রেম লীলা’। এবার গানে সালমার সঙ্গী হয়েছেন বিপ্লব সাহা। দুজনের দ্বৈত কণ্ঠে তৈরি গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও, যেখানে প্রেমের আবেগের পাশাপাশি উঠে এসেছে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ।

বিশ্বরঙ প্রেজেন্টসের ব্যানারে প্রকাশিত ‘প্রেম লীলা’ গানটির কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমার পরিচিত কণ্ঠের সঙ্গে বিপ্লব সাহার ভিন্নধর্মী গায়কি যুক্ত হয়ে গানটিতে তৈরি করেছে আলাদা আবহ। প্রেমের অনুভূতি ও আবেগকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এর সংগীতায়োজন। গানটির মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে বাঙালি সংস্কৃতির ছোঁয়া। দেশীয় পোশাক, লোকজ সাজসজ্জা, নান্দনিক সেট ও ঐতিহ্যবাহী নানা উপাদানের মধ্য দিয়ে ভিডিওতে তুলে ধরা হয়েছে প্রেম ও বাংলার সাংস্কৃতিক আবহ।

মিউজিক ভিডিওটির নির্মাণের দায়িত্বেও ছিলেন বিপ্লব সাহা।

ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা। মেকআপে ছিলেন জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনা করেছেন রাকিব আহমেদ এবং কালার গ্রেডিং করেছেন এস এম তুষার।

আরও পড়ুন

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

এরই মধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ‘প্রেম লীলা’। বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘এই গানে শ্রোতারা একটু ভিন্ন ধরনের স্বাদ পাবেন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন যেমন সুন্দর হয়েছে, তেমনি মিউজিক ভিডিওতেও বাংলার ঐতিহ্যকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

ভোরের আকাশ/জেআ

মিউজিক ভিডিও

শেয়ার করুন: