শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমান নয়, প্রথমে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রস্তাব ছিল আমিরের কাছে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সালমান নয়, প্রথমে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রস্তাব ছিল আমিরের কাছে
সালমান নয়, প্রথমে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রস্তাব ছিল আমিরের কাছে

বলিউড সুপারস্টার সালমান খানের অন্যতম সফল সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এই ছবিটি ছিল সে সময়ের অন্যতম ব্লকবাস্টার, যা ভারতের বক্স অফিসে ৩২০ কোটির বেশি এবং বিশ্বজুড়ে প্রায় ৯২২ কোটি রুপি আয় করে। তবে সিনেমাটির প্রস্তাব প্রথমে গিয়েছিল সালমানের কাছে নয়, বরং আমির খানের কাছেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমির খান। তিনি বলেন, “প্রথমে ছবিটির চিত্রনাট্য আমার কাছেই এসেছিল। কিন্তু আমি বুঝতে পারি, এই চরিত্রের জন্য সালমানই সবচেয়ে উপযুক্ত। তাই আমি-ই তাকে সিনেমাটি করার পরামর্শ দিই।”

সালমান খান পরে সেই প্রস্তাবে রাজি হন এবং আবেগঘন এক চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন দর্শকদের। সিনেমাটিতে পাকিস্তানের এক বাকরুদ্ধ শিশুকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে ভারতীয় এক ধর্মপ্রাণ যুবকের ভ্রমণের গল্প তুলে ধরা হয়।

কবির খানের পরিচালনায় ছবিতে সালমানের সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং শিশু অভিনেত্রী হর্ষালি মালহোত্রা। প্রত্যেকের পারফরম্যান্স দর্শকমনে জায়গা করে নেয়।

ভোরের আকাশ//হ. র

শেয়ার করুন: