শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ ধামাকা, ফিরছেন ‘আরেফিন’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে আসছে 'ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার! ভক্তদের তুমুল আগ্রহকে প্রাধান্য দিয়ে সিজন ৫-এ থাকছে নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আর ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে এবার থাকছে ‘আরেফিন’ চরিত্র, যার মাধ্যমে দীর্ঘদিন পর সিরিজটিতে ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।

'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন ঈদ পর্বগুলোতে ‘আরেফিন’ চরিত্রে অভিনেতা শামীমের প্রত্যাবর্তন দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি করবে, দর্শক আগ্রহ বাড়াবে বলে মনে করছেন পরিচালক।

জানা গেছে, আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা। সেই সাথে কাবিলা-পাশাদের সাথে শামীমের পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা জানার আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন,


আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের 'অরিজিনাল গ্যাং' অসম্পূর্ণ; সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি।

পরিচালক কাজল আরেফিন অমি আরও বলেন,


কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।

এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট জনাব মুশফিকুর রহমান বলেন,


এবার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে বঙ্গো অ্যাপে এক্সক্লুসিভভাবে প্রিমিয়ার হতে যাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন অধ্যায় ১০ (পর্ব ৭৩-৮০)। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের আড্ডায় হাসি আর বিনোদন ছড়িয়ে দিতে এটি দর্শকদের প্রতি আমাদের বিশেষ ঈদ উপহার। আপনাদের এই দীর্ঘ ও চমৎকার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা!


 কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এবারের সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম। ঈদের বিশেষ চমক হিসেবে আছেন শামীম হাসান সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছেন স্পর্শিয়া, লামিয়া লাম সহ সুপরিচিত অভিনয়শিল্পীরা।

'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ এর ঈদের নতুন পর্বগুলো দেখা যাবে ‘বঙ্গো’ অ্যাপে। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ নামে ধামাকা এক প্যাক কিনলেই 'ব্যাচেলর পয়েন্ট'-এর মেগা রিলিজের পাশাপাশি টানা ৬ দিন ব্যাক-টু-ব্যাক নতুন সব এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করার সুযোগ পাবেন দর্শক। 

 

ব্যাচেলর পয়েন্ট

শেয়ার করুন: