শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সানশাইন’ ক্যাপশনে নতুন লুকে ধরা দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুখজুড়ে শান্ত অভিব্যক্তি ,হাতে সূক্ষ্ম মেহেদির নকশা আর সকালের রোদের কোমল ছোঁয়া—সব মিলিয়ে চিত্রনায়িকা পরীমণিকে ধরা দিল এক অনন্য আবহে। সকালেই নিজের ফেসবুক পেজে তিনটি ক্লোজ-আপ ছবি শেয়ার করেন তিনি। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। ছবির সঙ্গে ছোট্ট একটি ক্যাপশনও জুড়ে দেন পরীমণি— ‘সানশাইন’।

বাংলাদেশের চলচ্চিত্র পাড়ার অন্যতম চর্চিত নাম পরীমণি। আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন, তার রূপের জাদু দর্শকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না। সদ্য ফেসবুকে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন নায়িকা।

পরিমণির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন। তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা। সাথে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক।

আরও পড়ুন

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

ছবিগুলো পোস্ট করার মাত্র অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন—‘কে এই মেহেদি পরিয়ে দিল?’।

কাজের চেয়ে পরীমণি এখন নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তবে আপাতত সামাজিক মাধ্যমে এবার তার 'সানকিসড' ফটো নিয়েই আলোচনায় রয়েছেন নায়িকা।

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকা পরীমণি

শেয়ার করুন: