শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমালোচকদের জবাবে মৌনী রায় : ‘এসব আমার কোনো যায় আসে না’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সমালোচকদের জবাবে মৌনী রায় : ‘এসব আমার কোনো যায় আসে না’
সমালোচকদের জবাবে মৌনী রায় : ‘এসব আমার কোনো যায় আসে না’

বলিউড অভিনেত্রী মৌনী রায়কে প্রায়ই ঘিরে নানা মন্তব্য ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের একাংশ দাবি করে আসছেন, প্লাস্টিক সার্জারির কারণে তার চেহারা ও শারীরিক গড়নে পরিবর্তন এসেছে। কারও মতে, তিনি ‘লিপ সার্জারি’, ‘ব্রাও লিফট’ কিংবা ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ করিয়েছেন।

বিশেষ করে মৌনীর ঠোঁটের আকৃতি নিয়ে বেশি আলোচনার সৃষ্টি হয়। ক্যারিয়ারের শুরুর দিকে সরু ঠোঁটের পরিবর্তে এখন ফোলা ঠোঁট দেখা যায় বলে মন্তব্য নেটিজেনদের। এ নিয়েই সমালোচনা ও কটাক্ষে তাকে প্রায়ই পড়তে হয়।

তবে এবার চুপ থাকেননি এই অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “জীবনে সময়কে কাজে লাগান, ভালোবাসা ছড়ান। অন্যকে আঘাত করার বদলে ইতিবাচক কিছু করুন। না হলে জীবনটাই বৃথা।”

সম্প্রতি ‘ভূতনী’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মৌনীকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে নানা মন্তব্য হয়েছে সামাজিক মাধ্যমে। তবে এসব নিয়ে অভিনেত্রীর অবস্থান স্পষ্ট—

তার ভাষায়, “এসব নিয়ে আমার কিছু যায় আসে না। আমি তো এগুলো দেখিই না। সবাইকে নিজের কাজ করতে দেওয়া উচিত। কেউ যদি আড়ালে বসে ট্রোল করে আনন্দ পায়, তবে সেটাই পাক।”

উল্লেখ্য, এর আগে বলিউডের শ্রীদেবী কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সার্জারি নিয়েও বহু আলোচনা হয়েছে। সেই তালিকায় নতুন করে যোগ হলেন মৌনী রায়। তবে সমালোচনার জবাবে এবার তিনি জানিয়ে দিলেন, নেতিবাচক মন্তব্যে প্রভাবিত নন তিনি।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: