শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের শঙ্কা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এখন এই অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । খবর এনডিটিভির।

অপরদিকে হতাহতের এই ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জানা গেছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনা তদন্ত করবে।

এই ঘটনায় ধীরে ধীরে বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেপ্তারের উদাহরণ টেনেছেন। ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির সময় হায়দরাবাদে পদদলিত হয়ে একাধিক প্রাণহানি ঘটেছিল। ওই ঘটনার পর তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার দলের অব্যবস্থাপনার জন্য গ্রেপ্তার করেছিল।

বর্তমান পরিস্থিতিতে বিজয়ও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন। র‍্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন।

ভোরের আকাশ/তা.কা

থালাপতি বিজয়

শেয়ার করুন: