শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ দুই শিবিরের সমর্থক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। তবে দলের জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করে আবারও নিজের অসাধারণ নৈপুণ্যের প্রমাণ দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা, যা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে।

মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শুধু আর্জেন্টিনা সমর্থকেরাই নন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিল সমর্থক তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনেকেই মেসির প্রশংসা করে পোস্ট করেছেন।

ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা শাবনম বুবলী লিখেছেন, ‌‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

একইভাবে নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। আমরা সত্যিই ভাগ্যবান, এই জাদুকরের খেলা দেখার সুযোগ পেয়েছি।’

আরও পড়ুন

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অভিনেতা জিয়াউল হক পলাশও মেসির প্রশংসা করে লিখেছেন, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা।’

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটে তৃতীয় গোলের মাধ্যমে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেন এই ফুটবল মহাতারকা।

মেসির দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা।

ফুটবল বিশ্বকাপহ্যাটট্রিকবিশ্বকাপআর্জেন্টিনালিওনেল মেসি

শেয়ার করুন: