শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় তানজিন তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে শাড়ি বিক্রিকে কেন্দ্র করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার। এর আগে গত ৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তার বাসায় পৌঁছে দেয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন।

তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং গত ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

আরও পড়ুন

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্থানান্তর

সম্প্রতি ডিবির জমা হওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

তিনি বলেন, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো ধরনের সাড়া না পাওয়ার কারণে ২০২৫ সালের নভেম্বর মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এতে অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

ভোরের আকাশ/জেআ

প্রতারণা মামলাতানজিন তিশা

শেয়ার করুন: