শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুঝুঁকির সঙ্গে লড়ছেন সালমান খান! জানালেন নিজের অসুখের কথা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মৃত্যুঝুঁকির সঙ্গে লড়ছেন সালমান খান! জানালেন নিজের অসুখের কথা
মৃত্যুঝুঁকির সঙ্গে লড়ছেন সালমান খান! জানালেন নিজের অসুখের কথা

বলিউডের ভাইজান সালমান খান কেন আজও বিয়ে করেননি—এই প্রশ্ন বহুবার উঠেছে। এবার নিজেই তার জবাব দিলেন। তবে কারণটা শুধুই ব্যক্তিগত পছন্দ নয়, বরং ভয়াবহ এক স্বাস্থ্যজটিলতা!

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের অজানা অনেক দিক শেয়ার করেন ৬০ বছর বয়সী সুপারস্টার। বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই সালমান জানান, এটি শুধু সামাজিক নয়, মানসিকভাবেও বড় সিদ্ধান্ত। আর বর্তমানে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন।

সালমান বলেন, “প্রতিদিন এক কঠিন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। নিজেকে স্বাভাবিক রাখাটা চরম কষ্টকর হয়ে উঠেছে। ‘ট্রাইজেমিনাল নিউরোলজিয়া’, ‘এভি ম্যালফর্মেশন’ এবং ‘অ্যানেউরিজম’-এর মতো ভয়ংকর রোগ শরীরে বাসা বেঁধেছে। মনে হয়, প্রতিদিন শরীরের একটা হাড় ভেঙে যাচ্ছে। সেই যন্ত্রণা কাউকে বোঝানো যায় না।”

বিশেষজ্ঞদের মতে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এক ভয়ানক স্নায়ুবিক ব্যাধি, যা মুখের নার্ভে তীব্র ব্যথার সৃষ্টি করে। এটি প্রাণঘাতীও হতে পারে। অন্যদিকে, এভি ম্যালফর্মেশন রক্ত সঞ্চালনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়, যার ফলে স্ট্রোক বা রক্তক্ষরণের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সবকিছু মিলিয়ে সালমানের এই লড়াই শুধু ক্যামেরার পেছনে নয়, জীবনের প্রতিটা মুহূর্তে। এবং এই বাস্তবতাই হয়তো আজও তাকে বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে রেখেছে।

ভাইজান ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক দুঃসংবাদ, তবে সালমান খানের অদম্য মানসিক শক্তি ও লড়াইয়ের সাহস হয়তো অনুপ্রেরণা হয়ে থাকবে কোটি ভক্তের জন্য।

ভোরের আকাশ//হ.র

বিনোদনকেন্দ্রসালমান খান

শেয়ার করুন: