শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাহোর বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অনলাইন জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে লাহোর বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সাদ উর রেহমান, যিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত।  রোববার (১৭ আগস্ট) ভোরে তাকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের একটি অংশের দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানিয়েছে, সাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ডাকি ভাই তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিঙ্ক যুক্ত করা হয়েছে, যেখানে এসব অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। তবে সেগুলোর কয়েকটি বর্তমানে আর অনলাইনে পাওয়া যাচ্ছে না।

এনসিসিআইএ-এর তদন্তে উঠে এসেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো মুনাফা দেয়নি। তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। এ ছাড়া, এসব অ্যাপের কোনোটিই পাকিস্তানে নিবন্ধিত নয়।

এনসিসিআইএ-এর বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান, এফবিআর বা স্টেট ব্যাংক অব পাকিস্তানের কোনো অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

এ মামলাটি গত ১৩ জুনের একটি তদন্তের সঙ্গে সম্পর্কিত এবং নির্ভরযোগ্য উৎস্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুয়া ও বাজির অ্যাপ্লিকেশনের প্রচারণা করছেন।  

ভোরের আকাশ/তা.কা

ডাকি ভাইলাহোরইউটিউবারগ্রেপ্তার

শেয়ার করুন: