শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটে দুর্ঘটনার শিকার জেসমিন, হারিয়েছিলেন স্মৃতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন ভারতীয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিংয়ে বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পানিতে একটি কঠিন স্টান্ট করার সময় দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া ফোরাম’-এর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রকাশ পাওয়া শোয়ের একটি প্রমোতে জেসমিনকে একটি কঠিন ওয়াটার স্টান্ট করতে দেখা যায়। শুটিং চলাকালে পানিতে পড়ে যান এই অভিনেত্রী। স্টান্ট শেষ হলেও জেসমিন তাৎক্ষণিকভাবে আগের কোনো ঘটনাই মনে করতে পারছিলেন না।

আরও পড়ুন

‘জ্ঞানচর্চার উপযোগী ক্যাম্পাস গড়াই আমাদের অঙ্গীকার’

ঘটনাটির পরপরই সেটে থাকা নিরাপত্তারক্ষী ও অন্য কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েক ঘণ্টা বেশ চাপের মধ্য দিয়ে কাটে। তবে স্মৃতিশক্তি হারানোর এই বিষয়টি সাময়িক ছিল এবং অল্প সময়ের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শোয়ের সঙ্গে যুক্ত এক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কঠিন পরিস্থিতিতে জেসমিন অত্যন্ত ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড মেনে শুটিংয়ের দাবি করা হলেও ‘খতরোঁ কে খিলাড়ি’র সেটে জখম হওয়ার ঘটনা নতুন নয়। এর কিছুদিন আগেই অপর প্রতিযোগী গৌরব খান্না পিঠের চোটের দাগ প্রকাশ্যে এনে শোয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার জেসমিনের এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। স্টান্টের সময় ঠিক কী ঘটেছিল, তা দেখতে দর্শকদের আগামী সপ্তাহের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।

ভোরের আকাশ/জেআ

অভিনেত্রী জেসমিন ভাসিন

শেয়ার করুন: