শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের পর নতুন চমক, দেশে আসছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয় ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। নোরা ফাতেহির সঙ্গে তার গাওয়া ‘সির সির’ গানটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবেও তিনি ইতিহাস গড়েছেন। এসব অর্জনের পর সঞ্জয়কে ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহ আরও বেড়েছে।

এর মধ্যেই খবর এলো, দেশে আসছেন সঞ্জয়। গাইবেন ঢাকার মঞ্চে। তাও আবার বিশ্বকাপের ফাইনালের রাতে। তবে তিনি দেশে আসার আগেই অন্তর্জালে এলো তার নতুন গান ‘কার জন্য’। লোক গানটিতে তার সঙ্গে আছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া।

১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর-সংগীতে সঞ্জয়। গানে লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রিক মিউজিকের সমন্বয় করেছেন তিনি।

আরও পড়ুন

তিন দফা দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীরা

সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি। সে সময়ই গানটি করেন। অবশেষে তা প্রকাশ্যে এলো। দেশের লোকগানের ঐতিহ্য বিশ্ব দরবারে উপস্থাপনের লক্ষ্যেই গানটি করেছেন বলে জানান শিল্পী।

এদিকে ১৮ জুলাই দেশে ফিরবেন সঞ্জয়। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপ ফাইনালের আগে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ পরিবেশনা। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

ভোরের আকাশ/জেআ

নোরা ফাতেহিসংগীতশিল্পী সঞ্জয়

শেয়ার করুন: