শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট স্থগিত
ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট স্থগিত

পাকিস্তানের কণ্ঠশিল্পী মুস্তাফা জাহিদকে নিয়ে ঢাকায় ‘মেলোডি আনলিশড’ নামে যে কনসার্ট হওয়ার কথা ছিল, তা কয়েক ঘণ্টা আগে এসে বাতিল হয়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

আয়োজক প্রতিষ্ঠান 'মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন' ফেইসবুক পোস্টে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরেছে।

এর আগে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন।

তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে কনসার্টটি হওয়ার কথা ছিল। মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করে। এখন পর্যন্ত সেই অনুষ্ঠানের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে সে সময় তা স্থগিত করেন আয়োজকেরা। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর আজও নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে কনসার্টটি স্থগিত করে আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: