শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রোলারদের তিরস্কার করে শ্রাবন্তীর বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তবে এবার আর নীরব থাকলেন না তিনি; ট্রোলারদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘এরাও মানুষ’ ছবির শুটিং শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন শ্রাবন্তী। সেখানে তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার আকস্মিক মৃত্যু নিয়ে কথা বলেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা সরকারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটূ মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

শ্রাবন্তী বলেন, “যারা এসব করছে, তাদের মানসিক সমস্যা আছে। প্রিয়াঙ্কা সরকার আমার খুব পছন্দের একজন মানুষ। সে খুবই মিষ্টি এবং একজন শক্তিশালী মা। একজন মাকে কতটা শক্ত হতে হয়, তা সবাই বোঝে না।”

তিনি আরও বলেন, “লোকে তো বলবেই। বিশেষ করে কিছু নারী আছেন—যারা নিজেরাও মা, কিন্তু কাজ না থাকায় অন্যকে নিয়ে সমালোচনা করেই সময় কাটান। নিজেদের হতাশা অন্যের ওপর চাপিয়ে দেন।”

সবচেয়ে আলোচিত মন্তব্যে শ্রাবন্তী বলেন, “আমাদের ভিডিও শেয়ার করেই তো অনেকের সংসার চলে—মাছের ঝোল রান্না করে খায়। তাই আমরা তো তাদের একটু সাহায্যই করছি।”

এদিকে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-কে স্মরণ করে আবেগাপ্লুত হন তিনি। বলেন, “ওর শেষ ছবি ‘এরাও মানুষ’। আউটডোরে অনেক দিন শুটিং করেছি। পুরো টিমটা একটা পরিবারের মতো ছিল। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে সে আর নেই। মাঝে মাঝে মনে হয়, সে এখনও আমাদের মধ্যেই আছে।”

তিনি আরও জানান, ছবিটিতে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে প্রধান চরিত্রে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ আরও অনেকে।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী শ্রাবন্তী

শেয়ার করুন: