শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৩২ হলে একযোগে মুক্তি ‘মাসুদ রানা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন তিনি। নাম ভূমিকায় আছেন রাসেল রানা। গত দুই সপ্তাহে ছবিটি চলেছিল দেশের মাল্টিপ্লেক্সগুলোতে।

এবার বড় পরিসরে ‘মাসুদ রানা’। শুক্রবার (১৯ জুন) থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত। প্রকাশ করেছেন হলের তালিকাও। তাতে দেখা গেল, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাসহ ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি, খুলনার সংগীতাসহ বড় বড় হলগুলোতে চলছে ছবিটি।

আরও পড়ুন

রূপালী পর্দা ছেড়ে আড়ালে সাহারা

এদিকে প্রযোজক আব্দুল জাজিজ জানিয়েছেন, শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু বিষয়ে অসঙ্গতি ছিল। সেটা সংস্কার-সংশোধন করে এ সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে। তাই নতুন করে যারা ছবিটি দেখবেন, ভিন্নতা পাবেন।

‘মাসুদ রানা’য় রাসেল রানার সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরী। তিনি আছেন সোহানা চরিত্রে। আর ‘অবনিতা’ হয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। আরো রয়েছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাত প্রমুখ।

ভোরের আকাশ/সু.পা

‘মাসুদ রানা’ সিনেমা

শেয়ার করুন: