শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীমনির মেয়ে আইসিইউতে, মা-ছেলে অসুস্থ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির একমাত্র ছেলে পদ্ম কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শরীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি করেন। শ্বাসকষ্ট জনিত কারণে নিজেও হাসপাতালে ভর্তি হয়েছেন পরী। এবার জানা গেল পরীর মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  ভর্তি।

‎কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে।

পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে তার শাহীম মুহাম্মদ পূণ্য ও পরীমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি।

ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী।

ভোরের আকাশ/তা.কা

পরীমনিজ্বরআইসিইউ

শেয়ার করুন: