শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসী দর্শকদের জন্য আসছে ‘মালিক’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির পর প্রথম সপ্তাহেই দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এবার দেশীয় দর্শকদের পাশাপাশি প্রবাসীদের জন্যও সুখবর—বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ‘মালিক’ মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

১৩ ও ১৪ জুন সিডনির ‘হোইটস ব্যাংকসটাউন’ সিনেমা হলে হবে ‘মালিক’-এর প্রদর্শনী। আর এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন শুভ নিজেও। এজন্য আগামীকাল ঢাকা ত্যাগ করবেন অভিনেতা।

অস্ট্রেলিয়ায় ‘মালিক’ পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। সিডনির পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডে হবে ছবির প্রদর্শনী। সেগুলোতেও উপস্থিত থাকবেন শুভ। পাশাপাশি সেখানকার দর্শকের সঙ্গে কথা বলবেন, ছবি নিয়ে নানা প্রশ্নের জবাব দেবেন।

আরও পড়ুন

কেন কাঁঠাল পেয়েছে জাতীয় ফলের মর্যাদা?

বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া, আপনাদের আরিফিন শুভ আসছি আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে, আমার নতুন ছবি ‘মালিক’ নিয়ে।’ সিডনির প্রিমিয়ারে দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা আশাব্যঞ্জক হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির নিয়মিত প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘মালিক’-এ শুভর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এর মধ্য দিয়ে ‘সাপলুডু’র সাত বছর পর জুটি হয়ে বড় পর্দায় এলেন তারা। ছবিতে আরো আছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, টাইগার রবি, আরফান মৃধা শিবলু প্রমুখ।

ভোরের আকাশ/জেআ

ঢালিউডঅস্ট্রেলিয়াআরিফিন শুভমালিক সিনেমা

শেয়ার করুন: