আমির-কিরণের সম্পর্ক এখনো ঘনিষ্ঠ, বললেন কিরণ রাও

দাম্পত্য জীবনের ইতি টানলেও দীর্ঘ ১৬ বছর পেরিয়ে এখনও আমির খান ও কিরণ রাওর সম্পর্কের উষ্ণতা, শ্রদ্ধা ও ঘনিষ্ঠতা বজায় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ নিজেই এই কথা জানিয়েছেন।
আমির খান ইতোমধ্যে প্রেমিকা গৌরীর সঙ্গে ‘মনে বিয়ে’ করেছেন বলে জানান। তবে প্রাক্তন দুই স্ত্রী—কিরণ রাও ও রিনা দত্ত—সঙ্গে তার সম্পর্ক খুবই সুসম্পর্কপূর্ণ। কিরণ জানিয়েছেন, ‘আমাদের সম্পর্কের ধরন বদলেও বন্ধুত্ব আগের মতোই অটুট রয়েছে।’
তিন সন্তানের কারণে আমির ও প্রাক্তন স্ত্রীরা একসঙ্গে বিভিন্ন উৎসব উদযাপন করেন, যদিও সাম্প্রতিক সময়ে রিনা এবং কিরণকে একসঙ্গে কম দেখা যাচ্ছে। কিরণ আরও বলেন, ‘আমরা এখনো নিজেদের এক পরিবার মনে করি, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, এমনকি শারীরিক ঘনিষ্ঠতাও বজায় রয়েছে।’
এক সাক্ষাৎকারে কিরণ উল্লেখ করেন, মেয়ে ইরার বিয়েতে আমির তার গালে সম্মানসূচক চুমু দেন, যা তাদের আন্তরিক সম্পর্কেরই প্রতিফলন।
তবে আমির নিজেও একবার বলেছিলেন, ‘বিয়েতে নয়, আমি বিচ্ছেদে সফল।’ সত্ত্বেও তাদের বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন এখনো অটুট রয়েছে।
ভোরের আকাশ//হ.র