শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে ‘মাসুদ রানা’ মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। আর এ সপ্তাহেই প্রকাশ করা হবে ছবিটির ট্রেলার।

প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেন জীবদ্দশায় নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং এটি জাজের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট।

প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে আবার শুরু হয়েছে শুটিং। এখন শুধু এক দিনের শুটিং বাকি, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করা হচ্ছে।

নির্মাতারা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ হলেই দ্রুত সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন করে এই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে।

এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরি-কে, যিনি এ ছবিতে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই স্পাই থ্রিলার। ট্রেলার প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।

ভোরের আকাশ/আ.র

মাসুদ রানা

শেয়ার করুন: