শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শোবিজে ভিন্ন মত প্রকাশ করলেন মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের চেনা প্রতিযোগিতা ও ইঁদুরদৌড় নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি জানান, কাজের ক্ষেত্রে কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না। তার মতে, ক্যামেরার বাইরের বাস্তব জীবনে সবাই মানুষ, যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যই বেশি গুরুত্বপূর্ণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা ও সহশিল্পীদের সঙ্গে কাজের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা। তার মতে, প্রতিটি মানুষের নিজস্ব কিছু যোগ্যতা থাকে, যা তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।

কাজের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মিথিলা বলেন, ‘আমার কাছে মনে হয় সবার নিজের একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই কিন্তু একটা মানুষ সফল হয়। তো তার সাথে কিন্তু আমার কম্পিটিশন দেওয়ার কোনো দরকার নাই। আমার যোগ্যতা যদি থাকে তাহলে আমি কাজটা করতে পারব, অন্যদিকে আমার যোগ্যতা না থাকলে আমি যেটাই করি না কেন আমার এই কাজটা হবে না।’

আরও পড়ুন

রাহুলের মৃত্যু রহস্যে নতুন করে চাঞ্চল্য

কাজের ক্ষেত্রে কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে নারাজ এই অভিনেত্রী। নিজের কাজের সীমানাকে স্বাধীন রেখেই তিনি বলেন, ‘আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করতেছে, আমি আমার কাজ করছি।’ নারীদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও আবেগের মেলবন্ধনকে একটু ভিন্ন চোখে দেখেন মিথিলা।

ছেলেদের ছোট না করে মেয়েদের প্রতি নিজের এক ধরনের বিশেষ অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় একটা মেয়ে অন্য একটা মেয়ের সাথে যে ধরনের ইমোশনাল বন্ডিং করতে পারে, যে লেয়ারের কথা শেয়ার করতে পারে, একটা ছেলে সেটা পারে না। আমি ছেলেদেরকে খারাপ বলছি না। তো আমি সেই জায়গা থেকে মেয়েদের জন্য আমার একটা আলাদা ফিলিং আছে, আমার সবসময়ই থাকবে এটা।’

ভোরের আকাশ/জেআ

প্রতিদ্বন্দ্বী

শেয়ার করুন: