শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের কোচির একটি হোটেল থেকে অজ্ঞান অবস্থায় খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাসকে উদ্ধার করা হয়।  এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  প্রাথমিকভাবে পুলিশের অনুমান করছেন, ৫১ বছর বয়সি এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  শনিবার তার দেহের ময়নাতদন্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়ালাম ফিল্ম 'প্রকামবনম'-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা।  শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল।  চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।  তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। 

পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি।  কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।  মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন।  মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। 

১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ার শুরু করেন।  মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল। 

ভোরের আকাশ/তাকা

লাশ

শেয়ার করুন: