শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে রজনীকান্ত’র ‘কুলি’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অবশেষে সকল প্রতীক্ষার পালা শেষ করে সিনেমাটির ট্রেলারের দিনক্ষণ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স।  ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।  ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেলারের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি নতুন তারকাবহুল পোস্টার।  সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং অন্যান্য তারকাদের।

সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে।  ট্রেলার আসবে ২ আগস্ট।  বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’

ছবির ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট।  চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হবে।  সেখানে ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত নিজে উপস্থিত থাকবেন এবং বক্তব্যও রাখবেন।

লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত।  তিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে।  তারকাবহুল সিনেমাটিতে থালাইভার সঙ্গে আরও দেখা যাবে নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেককেই।

এছাড়া ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে।

ভোরের আকাশ/জাআ

আমির খানরজনীকান্ত

শেয়ার করুন: