শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিনেমায় না থাকলেও বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিনেমায় না থাকলেও বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার
সিনেমায় না থাকলেও বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার

বলিউডের বড় বড় তারকাদের চেয়েও অর্থ উপার্জনে পিছিয়ে নেই ভারতীয় কৌতুকশিল্পী কপিল শর্মা। সিনেমার পর্দায় না থাকলেও টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে তার জনপ্রিয়তা ও উপার্জন সমানতালে বাড়ছে।

পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল শর্মা শুরু করেছিলেন মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে। গায়ক হওয়ার স্বপ্নে মুম্বাই পাড়ি দিলেও পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল কৌতুকশিল্পী ও সঞ্চালক হিসেবে।

‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’ তার জনপ্রিয় কাজ। বিশেষ করে চলতি বছরের ২১ জুন থেকে শুরু হওয়া ‘দ্য কপিল শর্মা শো’র তৃতীয় সিজনে প্রতি এপিসোডের জন্য তিনি পাচ্ছেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। প্রতিটি সিজনে ১৩টি এপিসোড থাকায় শুধুমাত্র এই শো থেকে তার আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৫ কোটি টাকা।

কপিল শর্মা এখন ভারতের অন্যতম সফল বিনোদন ব্যক্তিত্ব, যিনি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভোরের আকাশ//হ.র

বিনোদনকেন্দ্র

শেয়ার করুন: