শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউড বাদশাহ শাহরুখের প্রতিবেশী হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউড বাদশাহ শাহরুখের প্রতিবেশী হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান
বলিউড বাদশাহ শাহরুখের প্রতিবেশী হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান

মুম্বাইয়ের অভিজাত এলাকায় নতুন প্রতিবেশী হিসেবে আমির খান উঠেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খানের কাছাকাছি। সম্প্রতি বান্দ্রার ‘মান্নাত’ ছেড়ে মুম্বাইয়ের পালি হিল এলাকায় ‘পূজা কাসা’ ভবনে ভাড়া নেওয়া বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছেন শাহরুখ খান। আর এবার মাত্র ৭৫০ মিটার দূরে একই এলাকার চারটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন আমির খান।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আমির ২০২৫ সালের মে থেকে ২০৩০ সালের মে পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। প্রতি মাসে তিনি ভাড়ায় পরিশোধ করবেন প্রায় ২৪.৫ লাখ রুপি। এছাড়া তিনি দিয়েছেন ১.৪৬ কোটি রুপির নিরাপত্তা জামানত, ৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ২ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি।

বর্তমানে আমিরের নিজস্ব বাড়ি রয়েছে ভারজিও হাউজিং সোসাইটিতে, যেখানে মোট ১২টি ফ্ল্যাট তার মালিকানাধীন। সেখানকার পুরনো কাঠামো ভেঙে নির্মাণ হচ্ছে নতুন একটি আল্ট্রা-লাক্সারি আবাসন প্রকল্প, যেখানে প্রতি বর্গফুটের দাম এক লাখ রুপির ওপরে থাকার আশা করা হচ্ছে।

এখন থেকে বলিউডের দুই তারকা কিং খান ও মিস্টার পারফেকশনিস্ট একই এলাকায় প্রতিবেশী হিসেবে থাকতে যাচ্ছেন, যা তাদের ভক্তদের মধ্যে নতুন আলোচনা শুরু করেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: