শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গাইলেন রুবাইয়াত জাহান

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

উপমহাদেশের সঙ্গীতে প্রবাদ পুরুষ রাহাত ফতেহ আলী খান। তার গানে বুঁদ হয়ে আছে আরব সাগর থেকে ভারত মহাসাগরের তাবৎ সীমারেখা। সেই অসামান্য সফল কণ্ঠের সঙ্গে এবারে যুক্ত হলো বাংলা গানের কিন্নর কণ্ঠ রুবাইয়াত জাহান। এই দুই কন্ঠের মিশেলে এবার আসছে নীরব ভালোবাসার  গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও  আন্তর্জাতিক বলয়ে দাপিয়ে বেড়ানো সঙ্গীত পরিচালক রাজা কাশেফের সুর ও সঙ্গীতে  লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

বাংলা গানের প্রতি রাহাত ফতেহ আলী খানের অন্য রকম এক ভালোবাসা আছে, তিনি  খুব আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন বলে জানালেন সহশিল্পী রুবাইয়াত জাহান।

পাশাপাশি উপমহাদেশের এই কিংবদন্তির সঙ্গে দ্বৈত গান করে উচ্ছ্বাসিত হয়ে গানটি সম্পর্কে  তিনি বলেন, আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম।

আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি , ভালোবাসার এই গান  সরবে পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূরে-বহুদূরে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে গানটির ভিডিও।  এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি- বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

ভোরের আকাশ/তা.কা

রুবাইয়াত জাহানরাহাত ফতেহ আলী

শেয়ার করুন: