শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভক্তের আচরণে বিরক্ত সনু নিগম, দিলেন কঠোর বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম সুরের মূর্ছনায় যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তিনি বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিতে পারেন। তবে এবার তিনি শুধু পরিস্থিতি সামলানোতেই থেমে থাকেননি, দিয়েছেন কড়া সতর্কবার্তাও।

সম্প্রতি ভারতের কোলাপুরে এক মঞ্চানুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। গান গাওয়ার সময় তিনি যখন গভীরভাবে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক অতিউৎসাহী ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এরপর তিনি গায়কের পা ছোঁয়ার চেষ্টা করেন।

ঘটনার আকস্মিকতায় সনু নিগম গান থামিয়ে দেন। নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে সরিয়ে নিতে গেলে গায়ক নিজেই তাদের থামিয়ে দেন। এরপর তিনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ভক্তকে মঞ্চে ডেকে নেন।

পরবর্তীতে তাকে গান গাওয়ার সুযোগও দেন সনু নিগম। ওই ভক্তও প্রিয় গায়কের পাশে দাঁড়িয়ে ‘তু নে তো পল ভর মে, চোরি কিয়া রে জিয়া’ গানটি পরিবেশন করেন। এতে মুহূর্তেই উত্তেজনাপূর্ণ পরিবেশ বদলে গিয়ে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়, যা উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সনু নিগম লেখেন, “কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন? এবার বাঁচিয়ে দিলাম, কিন্তু সবসময় তো বাঁচাতে পারব না।”

ভোরের আকাশ/সু.পা

বলিউড গায়ক

শেয়ার করুন: