শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই ভিন্ন জীবনের মানবিক গল্পে ‘পথের প্যাঁচাল’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবনকে অনেকেই রূপক অর্থে পথের সঙ্গে তুলনা করেন। কারণ জীবন যেমন অনিশ্চিত, পথও তেমনি অপ্রত্যাশিত ঘটনাপূর্ণ। এই অনিশ্চয়তা ও জীবনের নানা বাঁককে কেন্দ্র করেই নতুন গল্প বলতে আসছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার নতুন কাজের নাম ‘পথের প্যাঁচাল’, যা চরকির ফ্ল্যাশ ফিকশন হিসেবে আগামী ৭ মে মুক্তি পেতে যাচ্ছে।

এই ফিকশনে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ ও সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। সম্প্রতি চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এর পোস্টার প্রকাশ করা হয়েছে।

‘পথের প্যাঁচাল’ নামটি শুনলেই অনেকে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-এর কথা মনে করলেও নির্মাতা জানিয়েছেন, এটি সম্পূর্ণ আলাদা গল্প এবং ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত।

গল্পে দেখা যাবে বায়েজিদ নামের একজন অটো রিকশাচালকের জীবন, যার প্রতিদিনের সংগ্রাম রিকশার প্যাডেলে ঘুরে চলে। হঠাৎ করেই তার জীবনে যুক্ত হন উমা—একজন নবীন উপন্যাসিক, যিনি নিজের প্রথম বই প্রকাশের চেষ্টা করছেন। দুই ভিন্ন সামাজিক বাস্তবতার এই মানুষের জীবনযাত্রা ও সম্পর্কই গল্পের মূল কেন্দ্রবিন্দু।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, জীবন মানেই এক দীর্ঘ পথ, যেখানে নানা গল্প তৈরি হয়। এই ফিকশনে তিনি শ্রেণি, সম্পর্ক ও অনুভূতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন। তার মতে, এটি সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে মানবিক সম্পর্কের একটি সহজ ও বাস্তব রূপ তুলে ধরবে।

অভিনেতা ইয়াশ রোহান বলেন, এটি এমন একটি গল্প যেখানে প্রতিভা বা সম্ভাবনা এমন জায়গায় প্রকাশ পায়, যা কেউ প্রত্যাশা করে না।

আরও পড়ুন

পর্নোগ্রাফি মামলা ঘিরে নীরবতা ভাঙলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

অন্যদিকে বহ্নি হাসান বলেন, তার চরিত্র উমা একজন দৃঢ় ও স্বাবলম্বী নারী। বায়েজিদের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে এক ধরনের মানবিক সংযোগ তৈরি করে, যা প্রচলিত প্রেমের সংজ্ঞার বাইরে হলেও গভীর অনুভূতিমূলক।

শিপ্রা দেবনাথের গল্প অবলম্বনে নির্মিত এই ফিকশনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। এটি প্রযোজনা করেছে আলফা-আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ভোরের আকাশ/সু.পা

পথের প্যাঁচাল

শেয়ার করুন: