শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তৌসিফ ও অর্চিতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ১০ বছর বিরতির পর আবার ও একসঙ্গে পর্দায় ফিরছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। প্রায় এক দশক পর একটি একক নাটকে জুটি বেঁধেছেন এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।

ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তৌসিফ-স্পর্শিয়া। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল বেশ গভীর। তবে ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ সংক্ষিপ্ত উপস্থিতির মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যায় তাদের।

এবার পূর্ণাঙ্গভাবে একক নাটকে জুটি বাঁধলেন দুই তারকা।

নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসেন রাখি। অবশ্য এখনো নাটকের নাম চূড়ান্ত হয়নি। নির্মাতা জানিয়েছেন, একটি প্রেমের গল্প ঘিরেই এগিয়েছে এর চিত্রনাট্য। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রচারের লক্ষ্যেই নাটকটির শুটিং চলছে।

দীর্ঘদিন পর তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। শুরুতে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। পরে আমি কিছু সময় নাটকে অনিয়মিত ছিলাম, তাই একসঙ্গে কাজ হয়নি। এখন আবার ফিরে এসে একসঙ্গে কাজ করছি। ভীষণ ভালো লাগছে। এতদিন পরও আমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং আমরা আরও প্রফেশনাল হয়েছি।’

অন্যদিকে তৌসিফ মাহবুব বলেন, ‘অনেক দিন পর স্পর্শিয়ার সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে। আমরা শুধু সহশিল্পী নই, ক্যামেরার বাইরেও ভালো বন্ধু, এটাই আমাদের কাজকে সহজ করে দেয়।’

দীর্ঘ ১০ বছর পর প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরাও।

ভোরের আকাশ/এনউব

তৌসিফ ও অর্চিতা

শেয়ার করুন: