শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

"আমি মরি নাই"—ভুয়া মৃত্যুর গুজবে ক্ষোভ ঝাড়লেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
"আমি মরি নাই"—ভুয়া মৃত্যুর গুজবে ক্ষোভ ঝাড়লেন মাহিয়া মাহি
"আমি মরি নাই"—ভুয়া মৃত্যুর গুজবে ক্ষোভ ঝাড়লেন মাহিয়া মাহি

ভুয়া খবরের কবলে পড়ে বিব্রত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে গুজব ছড়িয়ে পড়ে।

বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন মাহি। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, "আমি আছি, মরি নাই রে ভাই!" এভাবেই কটাক্ষ করে তিনি গুজবকারীদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

মাহির পোস্টে অনেকেই স্বস্তি প্রকাশ করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জেনে চিন্তামুক্ত হলাম।” আরেকজন মন্তব্য করেছেন, “এসব গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”

উল্লেখ্য, তারকাদের নিয়ে মৃত্যুর গুজব নতুন কিছু নয়। দেড় মাস আগেই অভিনেত্রী পরীমণিকেও একই ধরনের গুজবে জড়ানো হয়েছিল। পরে তিনি ফেসবুক লাইভে এসে সেই গুজবের প্রতিবাদ করেন।

বর্তমানে মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেল ৫ আগস্টের পর থেকেই তিনি অনেকটা লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

ভোরের আকাশ//হ.র

অভিনেত্রীমাহিয়া মাহি

শেয়ার করুন: