কাকপ্রেম নিয়ে ট্রলের জবাবে নিজের অবস্থানে অনড় ভাবনা

অভিনয়, চিত্রকলা- সব ক্ষেত্রেই নিজের ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে আলোচনায় থাকেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি কাকের প্রতি তার অগাধ ভালোবাসা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। নানা মন্তব্য ও ট্রলের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অংশ নেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিজ্ঞতা এবং কাকপ্রেম নিয়ে খোলামেলা কথা বলেন।
মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে উপস্থিত হয়েছিলেন ভাবনা। রেড কার্পেটে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে তিনি পরেছিলেন বেনারসি গাউন। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে তার কাকপ্রেম।
তিনি বলেন, কাকের প্রতি তার ভালোবাসা কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। পুরান ঢাকায় বড় হওয়ার স্মৃতি তুলে ধরে তিনি জানান, প্রথম যে পাখিটির সঙ্গে তার পরিচয় ঘটে তা ছিল কাক, আর সেখান থেকেই এই ভালোবাসার শুরু।
নেটিজেনদের ট্রল প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি কাক নিয়ে ছবি আঁকেন এবং এই ভালোবাসা আন্তর্জাতিক অঙ্গনেও উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, কাককে ভালোবাসতে এবং তাদের জন্য খাবার ও পানি রাখার জন্য।
সমালোচকদের উদ্দেশে তিনি জানান, তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না। তার মতে, মানুষ নয়, প্রকৃতিই সব কিছুর বিচার করে।
মস্কো উৎসবে বেনারসি পরার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, বিদেশের মাটিতে গেলে তিনি নিজেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখেন। তাই সবুজ বেনারসি বেছে নিয়ে তিনি বাংলাদেশের পতাকার প্রতীকী উপস্থিতি তুলে ধরতে চেয়েছেন।
ভোরের আকাশ/সু.পা